রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেট গালার নীল গালিচায় দ্যুতি ছড়ালেন অন্তঃসত্ত্বা কিয়ারা-রিহানা

প্রকাশিত - ০৬ মে, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিষেক হলো এবারের মেট গালায়। প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার নীল কার্পেট মাতিয়েছেন তিনি। তবে তার সঙ্গে ওইদিন রাতে আলো ছড়িয়েছেন প্রথমবারের মতো মেট গালায় পা রাখা কিয়ারা আদভানি। নিখুঁত আত্মবিশ্বাসে মেট গালাতেই প্রথমবার বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা। কাঁধ খোলা কালো গাউনে সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কাঁধ খোলা কালো গাউনে সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

কাঁধ খোলা কালো গাউনে ভারতীয় সংস্কৃতির সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায় হেঁটেছেন প্রথমবারের মতো মা হতে যাওয়া এই বলিউড অভিনেত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা ইনস্টাগ্রামে বাবা-মা হওয়ার সুখবরটি দিয়েছিলেন।মেট গালায় বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন রিহানা মেট গালায় বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন রিহানা

কেবল কিয়ারা নন, আরও এক অন্তঃসত্ত্বা তারকা মেট গালার নীল কার্পেট উজ্জ্বল করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও অভিনেত্রী রিহানা। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে দেখা মেলে রিহানার। কালো গাউনের সঙ্গে কালো কোট ও মাথায় গোলাকার কালো চুপি পরেছিলেন তিনি। তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন রিহানা। সে খবর মাস খানেক আগেই প্রকাশ্যে আসে। এর আগেও মেট গালায় হেঁটেছেন রিহানা। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় এই প্রথম। কিয়ারার আগে মেট গালায় হেঁটেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। ৫ মে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টে আয়োজন কোড়া হয়েছিল এবারের মেট গালা। সিনেমাপ্রেমী ও ফ্যাশন দুনিয়ার নজর ছিল সেই দিকে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।