রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’

প্রকাশিত - ০৫ মে, ২০২৫   ০৪:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টি-টোয়েন্টিতে বেশ কার্যকরী এক ক্রিকেটার শেখ মেহেদী হাসান। ব্যাটে-বলে দলের প্রয়োজনের মুহূর্তে অবদান রাখতে দেখা যায় তাকে। টি-টোয়েন্টি দলের একপ্রকার ‘অটো চয়েজ’ এই ক্রিকেটারকেই অবশেষে এই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল রোববার (৪ মার্চ) আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করা হয়। এই সিরিজ দুটিতে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাসের ডেপুটি করা হয় মেহেদীকে।

হুট করেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘দেশের হয়ে এসব সুযোগ সচরাচর কেউ পায় না। সেদিক থেকে এটা গর্বের জায়গা, তাই ভালো লাগাটা তো আছেই।’

গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর বাড়তি দায়িত্ববোধ কাজ করছে মেহেদীর, ‘এটা তো একটা দায়িত্ব। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমি বা অন্য কেউ অধিনায়ক হওয়াটা গুরুত্বপূর্ণ না, দলের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কী হয়, সামনে তো অনেক খেলা আছে।’

টি-টোয়েন্টিতে মেহেদীর ক্যারিয়ার বেশ উজ্জ্বল। দেশের হয়ে এখন পর্যন্ত ৫৪ টি-টোয়েন্টি খেলে ওভারপ্রতি ৬.৫৩ গড়ে রান দিয়ে শিকার করেছেন ৪৬ উইকেট। আর ব্যাট হাতে ৩৮ ইনিংসে তার রান করেছেন ৩৬২।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।