রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান বিরোধ নিরসন করতে চায় রাশিয়া

প্রকাশিত - ০৫ মে, ২০২৫   ০৩:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। প্রতিনিয়তই বাড়ছে হুমকি পাল্টা হুমকি। এমনকি যে কোনো সময় যুদ্ধ বাধারও আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন এবং কাশ্মীর নিয়ে ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার (৪ মে) দুই নেতার কথোপকথনের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত। আলোচনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

টেলিগ্রামে পোস্ট এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ এবং নয়াদিল্লির পক্ষ থেকে পারস্পরিক ইচ্ছার ক্ষেত্রে, কাশ্মীরের পহেলগাম এলাকায় ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়া প্রস্তুত থাকার ওপর জোর দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে মতবিরোধ নিরসনের আহ্বান জানানোর দুই দিন পর ইসহাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথন হলো।

সম্প্রতি পেহেলগামের পাহাড়ি পর্যটন কেন্দ্রে হামলা চালিয়ে সন্ত্রাসীরা কমপক্ষে ২৬ জনকে হত্যা করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি বেশ কয়েকটি যুদ্ধ, বিদ্রোহ এবং কূটনৈতিক অচলাবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।রাশিয়া কয়েক দশক ধরে ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী এবং সোভিয়েত আমল থেকেই নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।