রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের লিচু

প্রকাশিত - ০৫ মে, ২০২৫   ০৩:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের লিচু। মৌসুমের শুরুতেই সোনারগাঁয়ের লিচু বাজারে প্রথমে আসার কারনে ক্রেতার কাছে এই লিচুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এ সপ্তাহর শুরুতেই প্রথম বাজারে বিক্রির জন্য আসতে শুরু হয়েছে সোনারগাঁয়ের লিচু। লিচুর আমদানি বাজার গুলোতে ব্যাপক আকারে আসতে শুরু না হলেও অল্প পরিসরে বিভিন্ন ফলের দোকান গুলোতে শোভা পাচ্ছে আধা-পাকা লিচু। আর মাত্র দুই-এক দিনের মধ্যেই লিচু ফলে ছেয়ে যাবে মৌসুমি ফলের বাজার। অতি মাত্রায় খরা থাকায় এবং প্রয়োজনীয় সময়ে বৃষ্টিপাত না হওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর উৎপাদন তেমন একটা ভালো না হওয়ায় লিচু ব্যবসায়ীদের লোকসান গুনতে হতে পারে বলে ব্যাবসায়ীরা ধারনা করছেন। মৌসুমের শুরুতেই সোনারগাঁয়ের খুচরা ফলের বাজারে এক'শ লিচু সাড়ে তিন'শ থেকে চার'শ টাকায় বিক্রি হতে দেখা গেছে।সরকারি পর্যায়ে সোনারগাঁয়ের লিচুর উন্নয়ন, বিপনন ও বাজারজাত করনে কোন প্রকল্প না থাকায় লিচু বাগান মালিকেরা চাড়া রোপন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এসব কাজ নিজ উদ্যোগে বাগান মালিকদেরই করতে হয় বলে একাধিক বাগান মালিক জানায়।

সোনারগাঁয়ের লিচু ব্যাবসায়ি মোঃ আবুল হোসেন জানান, এবার ব্যাবসায় তেমন সুবিধা হবে না। ঔষধ, সেচ ও বিভিন্ন খরচ সহ বাগানের পিছনে অনেক বেয় হয়ে গেছে। তার উপর বৃষ্টি না হওয়ায় খরার কারনে লিচুর আকার বড় হয়নি। সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, এবছর তীব্র তাপমাত্রার কারণে সোনারগাঁয়ের লিচু আশানুরূপ ফলন হয়নি। ফুল থেকে ফল পর্যন্ত কয়েকবার বৃষ্টি হলে ফলন মোটামুটি ভালো হয়ে থাকে।সোনারগাঁয়ে কদমি, পাতি ও চায়না-৩ এই তিন জাতের লিচুর চাষ হয়ে থাকে। সোনারগাঁয়ের ৮৫টি গ্রামে ছোট বড় মিলিয়ে ১০৭ হেক্টর জমিতে লিচু চাষ হয়ে থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব বাগান থেকে ৮'শ ৫৬ মেট্রিকটন লিচু হয়ে থাকে। তবে এবছর আবহাওয়া লিচুর অনুকুলে না থাকায় আমাদের হিসেবে ৭'শ ২০ মেট্রিকটন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। যা টাকার হিসেবে এবার ৫ কোটি টাকার লিচু বেচাকেনা হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।