রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশে খেলতে আসছে না ভারত!

প্রকাশিত - ০৪ মে, ২০২৫   ০৪:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করলেও, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সেই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।  ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি নির্ধারিত সময়ে নাও হতে পারে।

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। অঞ্চলজুড়ে বাড়ছে উত্তেজনা, যা যেকোনো সময় বড় সংঘর্ষের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরেক প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও শীতল সম্পর্ক ভারতের। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়ল।

‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’ সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। যা আগের সিদ্ধান্ত অনুযায়ী হাইব্রিড মডেলে হওয়ার কথা ছিল। যদিও এমন উত্তাপের আবহে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।