রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধার আকাশচুম্বী পারিশ্রমিক

প্রকাশিত - ০৪ মে, ২০২৫   ০৪:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। এবার জানা গেল, নতুন সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন ‘আশিকি’খ্যাত এই তারকা।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্ত্রী টু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করেন শ্রদ্ধা কাপুর। এ চরিত্রের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন তিনি। একতা কাপুরের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪২ লাখ টাকার বেশি)। শুধু তাই নয়, সিনেমাটির লভ্যাংশও নেবেন এই অভিনেত্রী।

বক্স অফিস সম্পর্কিত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে এটি সর্বোচ্চ পারিশ্রমিক। বর্তমানে হিন্দি সিনেমায় প্রধান নারী চরিত্র রূপায়নকারীর সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে একটি এটি। ১৭ কোটি রুপিতে শ্রদ্ধাকে চুক্তিবদ্ধ করাতে পেরে খুশি একতা কাপুরও। রাহি অনিল বার্ভের সিনেমাটি শ্রদ্ধার হিন্দি সিনেমার সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ‘স্ত্রী টু’-এর পরবর্তী পর্ব হতে যাচ্ছে।”

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, একতা কাপুরের থ্রিলার ঘরানার এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন রাহি অনীল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। তবে পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে শ্রদ্ধার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। এটি পরিচালনা করেন অমর কৌশিক। এতে তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ৮৭৪ কোটি রুপির বেশি।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।