রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও লেবার পার্টির বিজয়

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৩:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দলটি এককভাবে জয়লাভ করেছে। এর মাধ্যমে দেশটির জনগণ আবারও আস্থা রাখল প্রগতিশীল নীতির ওপর। পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন। সেই সঙ্গে আলবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

আলবানিজ এরই মধ্যে তার সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি নির্বাচনে জয় নিশ্চিত করলেন। সিডনিতে লেবার পার্টির সদর দফতরে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বয়স্কদের দেখাশোনা করার পাশাপাশি তরুণ অস্ট্রেলিয়ানদের বিকাশে বিনিয়োগ করবে। ভাষণে টেকসই অর্থনীতি ও ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।
 
এদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এই জয়ের জন্য আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং এমন ফলাফলের জন্য ‘সম্পূর্ণ দায়’ নিচ্ছেন। এই নির্বাচনে ডাটন তার নিজের আসনও হারিয়েছেন। এমনকি তিনিই প্রথম কোনো বিরোধী দলীয় নেতা যিনি নির্বাচনে তার নিজ আসন হারালেন।
 
প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। যা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলার পর শনিবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৮৫ লাখেরও বেশি ভোট দিয়েছেন। যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। দেশটিতে ভোটদান বাধ্যতামূলক। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন নাগরিকরা। তবে তরুণ ভোটাররাও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।