রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসকে দুর্বল করতে নতুন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৩:৫৭ এএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিয়ন্ত্রণ ছাড়া গাজায় ত্রাণ পাঠাতে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা ইসরায়েলের দুজন কর্মকর্তা এবং একটি মার্কিন সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এক্সিয়স 

গত দুই মাস আগে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে- খাবার, পানি ও ওষুধ। এতে করে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। 

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, কিছুদিনের মধ্যেই গাজায় খাবার ফুরিয়ে যাবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আগামী তিনি থেকে চার সপ্তাহের মধ্যে গাজায় মজুদকৃত খাবার ফুরিয়ে যাবে। 

গাজায় মানবিক সহায়তা স্থগিত এবং পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ফলে উপত্যকাটিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন লুটপাট হচ্ছে এবং আইনশৃঙ্খলা ভেড়ে পড়েছে। 

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় খাবার এবং ওষুধ সামগ্রী প্রবেশের জন্য চাপ দিচ্ছে। 

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির আগে এবং পরে থেকে গাজায় প্রবেশকৃত ত্রাণের নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এই ত্রাণ বিক্রির মাধ্যমে হামাস মিলিয়ন ডলার আয় করে তা দিয়ে তাদের যোদ্ধাদের বেতন মিটিয়েছে। 

তবে কিছু ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বিতরণও করেছে হামাস। যার ফলে তারা গাজায় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে পেরেছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন পদ্ধতিতে ত্রাণ সরবরাহ করা হলে হামাসের রাজস্ব আয় ভেঙে পড়বে এবং তাদের ওপর জনগণের নির্ভরতা কমে যাবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।