রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খোঁজে পূজা চেরি

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০৫:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন আজ ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা। টেবিল টেনিস খেলার তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘নতুন কিছুর জন্য প্রস্তুতি চলছে।’ পূজা চেরি লিখেছেন, ‘যে জায়গায় নিজের ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সে জায়গা এড়িয়ে চলাই ভালো আমি মনে করি।’

 ফেসবুকে ১৫ ছবি শেয়ার করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।’ অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, ‘শিল্পীদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না! সঠিক নিরাপত্তা মনোনয়ন করুন।’ সামনে কেক নিয়ে অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘যখন আমি আমার জন্মদিনের কেক খাই।’ নতুন ফটোশুটের তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘কালো সবসময়ই অভিজাত’।

 স্ত্রীর বেবি সাওয়ারে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। স্বামী সন্তানের সঙ্গে ছবিটি পোস্ট করে সংগীতশিল্পী টিনা রাসেল লিখেছেন, ‘আমার পুরা দুনিয়া।’কালো পাঞ্জাবি নিজের তিনটি ছবি শেয়ার করে অভিনেতা সজল লিখেছেন, ‘কালো সব সময়ই ভালো।’
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।