রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

প্রকাশিত - ২৯ এপ্রিল, ২০২৫   ০৪:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন। পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াডকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।নিরাপত্তা সূত্রের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ভিম্বর এলাকার মানাওয়ার সেক্টরে শত্রুপক্ষ একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করেছে। পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
 
এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এর আগে গত পাঁচদিন ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়ায় পাকিস্তান ও ভারতের সেনারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে রাতভর একে অপরের দিকে গুলির ঘটনা ঘটে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশ এরইমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।