রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বাজারে এসেছে লিচু : দাম চড়া

প্রকাশিত - ২৯ এপ্রিল, ২০২৫   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের রসালো ফল লিচু। প্রথম বাজারে আসায় দেশি লিচুর দাম বেশ চড়া। মঙ্গলবার রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকায় দেশি এই লিচু বিক্রি করতে দেখা যায়। অগ্রিম বাজারে আসায় কোনো কোনো ক্রেতা কিনলেও কিছুটা টক ও দাম বেশি হওয়ার কারণে কম বিক্রি হচ্ছে। লিচু বিক্রেতা আব্দুল্লাহ জানান, ১শ’টি লিচু বিক্রি হচ্ছে ৫শ’ টাকায়। বাগানেই দাম বেশি হওয়ার কারণে কম দামে বিক্রির সুযোগ নেই। তবে বাজারে চাহিদা অনুযায়ী লিচুর আমদানি হলে দাম কিছুটা কমবে বলে ওই বিক্রেতা জানান।

টক না মিষ্টি এমন প্রশ্নের জবাবে লিচু বিক্রেতা জানান, দেশি লিচু হওয়ায় খুব বেশি মিষ্টি নয়। কিছুটা টক হবে। কয়েকদিন পর যেগুলো বাজারে আসবে সেগুলো মিষ্টি বেশি হবে। সাহেব বাজার ছাড়াও নগরের আরো ২/১টি বাজারে লিচু বিক্রি করতে দেখা গেছে। তবে কোনো স্থানেই ১শ’টি লিচুর দাম ৫শ’ টাকার কমে বিক্রি হতে দেখা যায়নি। নাইমুল ইসলাম নামের এক লিচু ক্রেতা বলেন, বাজারে এই প্রথম লিচু এসেছে, তাই ৫০টি কিনলাম ২৫০ টাকায়। দাম কমায়নি বিক্রেতা। টক না মিষ্টি তা খেয়ে দেখা হয়নি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বছর রাজশাহীর ৯টি উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় মোট ৫৩০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। আর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮শ’ মেট্রিক টন। এরমধ্যে বাগমারা উপজেলায় ১১৫ হেক্টর, পুঠিয়া উপজেলায় ৭৮ হেক্টর, পবা উপজেলায় ৭৫ হেক্টর, দুর্গাপুরে ৭০ হেক্টর, মোহনপুরে ৫২ হেক্টর, চারঘাটে ৪৫ হেক্টর, তানোর উপজেলায় ৩০ হেক্টর, বাঘা উপজেলায় ২৮ হেক্টর, মতিহারে ২০ হেক্টর ও গোদাগাড়ী উপজেলায় ১৯ এবং রাজশাহী মহানগরীতে ১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। সবচেয়ে বেশি লিচু চাষ হয়েছে বাগমারা উপজেলায় ১১৫ হেক্টর জমিতে। এখান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২৫ মেট্রিক টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর রাজশাহীতে লিচুর আশানুরূপ ফলনের সম্ভাবনা রয়েছে। রাজশাহীর প্রায় সব উপজেলাতেই লিটু বাগান রয়েছে। তাই এই ফলের চাষ খুবই লাভজনক। তবে কোনো মৌসুমে ফলন একটু কম আবার কোনো মৌসুমে বেশি হয়। তবে প্রতিবছর লিচুর আবাদ বাড়ছে। দেশি লিচুর পাশাপাশি উচ্চফলনশীল চায়না-৩ এবং বোম্বে ও মাদ্রাজি জাতের লিচুর চাষ হচ্ছে। এখন রাজশাহীর কিছু কিছু জায়গায় বাড়িতেও লিচু চাষ করছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, এবার রাজশাহীতে লিচুর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। কোনো দুর্যোগের কবলে না পড়লে কৃষকরা লাভবান হবেন। প্রতি বছর রাজশাহীতে লিচু চাষ বাড়ছে। লাভ হওয়ায় কৃষকরা লিচু চাষে আগ্রহ দেখাচ্ছেন। বাজারে লিচু পর্যাপ্ত পরিমাণে আসতে আরো কিছুটা সময় লাগবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।