রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত - ২৮ এপ্রিল, ২০২৫   ০৪:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  হজযাত্রীদের সেবা আরো সহজ করতে মোবাইল অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন, সে জন্য এ অ্যাপ বড় ধরনের ভূমিকা রাখবে। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় বানানো প্রথম হজ অ্যাপটির উদ্বোধন হয়। এ সময় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের এ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান।তিনি বলেন, ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্যসেবাসহ নানা ফিচার থাকায় এ অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে মস্ত বড় অবদান রাখবে।

চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এ অ্যাপ ব্যবহার করতে পারবেন। আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকেই অ্যাপটি ব্যবহার করে হজযাত্রা সহজ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত, তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই, সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।ভবিষ্যতে এ অ্যাপকে আরও সহজ ও ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।অ্যাপটি চালুর ফলে হজযাত্রীদের সৌদি আরবে চলাফেরার দুশ্চিন্তাও কমবে।

অ্যাপটি তৈরির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।এ অ্যাপের পাশাপাশি ‘হজ প্রিপেইড কার্ড’ ও ‘হজ রোমিং প্যাকেজ’ সুবিধাও উদ্বোধন করেন তিনি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।