২৪ ঘণ্টা অনলাইন : বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিক্সাসহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। এছাড়া এসব যানবাহনে ভাড়া এবং সময় লাগছে দ্বিগুণ বলে অভিযোগ যাত্রীদের। অপরদিকে অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার বিচার না করা পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বাস - মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে রোববার বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে করে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।