রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল

প্রকাশিত - ২৮ এপ্রিল, ২০২৫   ০৩:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্রিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা বাড়াতে হবে। লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৬ এপ্রিল (শনিবার) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত "প্রিয়তমা" শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,  একজন পুরুষের  কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা।

অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তম  মানুষ  অনুপ্রেরণা ও শক্তি জোগায়। তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি প্রসারিত করতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে। লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম। লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত। সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ ছাড়াও দেশের শতাধিক কবি-সাহিত্যিক সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।