২৪ ঘণ্টা অনলাইন : সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই সংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক মৌসুমী ইকবালের। ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভালোবাসা। সংগীতের প্রতি প্রেমকে পুঁজি করে গানে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে মৌসুমী ইকবাল শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। নিয়মিত গান করে চলেছেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে তার নতুন গান।
ফোক ঘরানার ‘বাউরা ছোঁড়া’ গানটির কথা ও সুর করেছেন আনোয়ারুল আবেদীন, সংগীতায়োজন করেছেন জিকো। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।নতুন এ গান নিয়ে মৌসুমী বলেন, “ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। সে কারণে ফোক ধাঁচের গান একটু বেশি করি। ‘বাউরা ছোঁড়া’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। সামনে আরো কিছু নতুন গানের পরিকল্পনা চলছে।”
শুধু অ্যালবাম বা সিঙ্গেল গানেই নয়, মৌসুমী ইতোমধ্যে নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। তবে এখনো সিনেমার প্লেব্যাকে তার যাত্রা শুরু হয়নি। ভবিষ্যতে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিতে চান বলে জানান মৌসুমী।
২৪ ঘণ্টা/এআর
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।