রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে হামলায় ভারতীয়দের রক্ত টগবগ করছে: মোদি

প্রকাশিত - ২৭ এপ্রিল, ২০২৫   ০৪:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ছবিগুলো দেখে প্রতিটি ভারতীয়র রক্ত টগবগ করছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার পেছনে থাকা কুশীলবদের সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ‘মন কি বাত’ রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

যাদের প্রিয়জন এই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের বেদনা প্রত্যেক ভারতীয় অনুভব করছেন জানিয়ে মোদি বলেন,  ‘২২ এপ্রিলের হামলা প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে আঘাত দিয়েছে, তার জাতিগত পরিচয় বা ভাষা যাই হোক না কেন। আমি অনুভব করছি, প্রতিটি ভারতীয়ের রক্ত টগবগ করছে এই সন্ত্রাসী হামলার ছবি দেখে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পেহেলগাম হামলা সন্ত্রাসের মাস্টারদের কাপুরুষতার প্রমাণ। কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। স্কুল ও কলেজগুলোতে প্রাণচাঞ্চল্য ছিল, উন্নয়ন কাজের গতি ছিল অতুলনীয়, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, আয়ের পরিমাণ বাড়ছিল এবং যুবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল। দেশ এবং জম্মু ও কাশ্মীরের শত্রুরা এই পরিবর্তন পছন্দ করেনি।’

তিনি বলেন, ‘পুরো পৃথিবী ভারতের পাশে আছে। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর কাছে আশ্বাস দিতে চাই যে, তারা বিচার পাবেন। এই হামলার পেছনে যারা ছিলেন, তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে। যারা এই ষড়যন্ত্র পরিকল্পনা করেছে কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।’ ২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। এ ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।