রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি চাইলেই ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম : মিম

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৫   ০৪:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। এতে অনন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন  বিদ্যা সিনহা মিম। এই সিনেমার মাধ্যমেই মিম যে অনবদ্য অভিনেত্রী তার প্রমাণ দিয়েছেন। অথচ পরাণের পর মিমকে আর তেমন সিনেমায় দেখা যায়নি। কেনো যায়নি সে উত্তর দিয়েছেন নায়িকা। মিম বললেন, ‘আমি ইচ্ছে করলেই পরানের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলো ততটা মানের হত না। ওরকম কাজ আমি করবোও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে তখন সবাই জানবেন।’

সম্প্রতি বনশ্রীর ই ব্লকের  দেশের জনপ্রিয়  অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর আরও একটি  শাখা উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো জানান মিম। সেখানে এই নায়িকা বলেন, আমি অনেকগুলো ব্যান্ডের সঙ্গে যুক্ত আছি। এখন সেসব ব্যান্ডেরই কাজ করছি। তাদের বিজ্ঞাপনের শুটিং, ফটোশুটসহ নানা কাজ করতে হচ্ছে। সিনেমা না করলেও ব্র্যান্ডের কাজ নিয়ে প্রতিদিনই ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে।

মিম বলেন, ‘কেউ চাইলেই যে আমি সিনেমা করব বিষয়টি কিন্তু এমন না। সিনেমার ক্ষেত্রে তো সব কিছু আমার মনমত হওয়া লাগবে। তবেই না আমি সিনেমা করব।’ নায়ক-নায়িকাদের শো রুম উদ্বোধনে  ও প্রডাক্ট ব্র্যান্ডিংয়ের বিষয়টি মিম কিভাবে দেখেন এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন,  ‘হলিউড বলিউডের স্টাররাও কিন্তু এই ব্র্যান্ডিংয়ের কাজ করেন। তারাও শো রুম উদ্বোধন করতে যান। এটা আমাদের কাজেরই অংশন। এটা খুবই নরমাল বিষয়।’এ সময়  রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন ও প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।