রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোচ নিয়োগ দিল পাকিস্তান

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সাবেক তারকা জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়েন। তারপর পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবার নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে বাবর আজম-মোহাম্মদ রিজোয়ানদের কোচ হিসেবে নিয়োগ দিল পিসিবি।  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ইসলামাবাদ ইউনাইটেড কোচের দায়িত্বে আছেন হেসন।

কিছুদিন আগে নতুন কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিসিবি। আগ্রহী প্রার্থীদের লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট থাকার পাশাপাশি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ১০ বছর কোচিংয়ের অভিজ্ঞতা চাওয়া হয়।

কোচ হিসেবে হেসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব নিয়ে ২০১৮ সালের জুনে পদত্যাগ করেন। এর আগে ২০০৩ সালে আর্জেন্টিনা ক্রিকেট দলের কোচের দায়িত্বও পালন করেন। ২০১১ সালে কেনিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ‘নিরাপত্তাজনিত কারণে’ পদত্যাগ করেন।

আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন ৫০ বছর বয়সী হেসন। ২০২৩ সালের নভেম্বরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেন হেসন। তার অধীনে গত মৌসুমে পিএসএলে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে ইসলামাবাদ। পিএসএলে সেটা ছিল তার অভিষেক মৌসুম।

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে ছিলেন দেশটির সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাক। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, কোচ হিসেবে হেসনকেই চূড়ান্ত করেছে পিসিবি।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।