২৪ঘণ্টা অনলাইন : বেইজিংয়ের সাথে আলোচনার আগে আমদানি করা চীনা পণ্যের উপর শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। যেকোনো পদক্ষেপ আলোচনার মাধ্যমেই হবে এবং একতরফাভাবে করা হবে না। বুধবার সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর সূত্রটি জানিয়েছে, বেইজিংয়ের সাথে উত্তেজনা কমাতে হোয়াইট হাউস চীনা আমদানির উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করছে।হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, চীনের শুল্ক ৫০ থেকে ৬৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা যেতে পারে।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে প্রেমিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির উপর শুল্ক ১৪৫ শতাংশে বাড়িয়েছেন।ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুল্ক কমানোর ব্যাপারে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি, আলোচনা এখনো স্থিতিশীল রয়েছে এবং বেশ কয়েকটি বিকল্প টেবিলে রয়েছে।
হোয়াইট হাউস মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এই প্রতিবেদন প্রকাশের পরে মার্কিন শেয়ারবাজারে সূচক কিছুটা বেড়েছে। মঙ্গলবার রাতে ট্রাম্পের চীনের উপর শুল্ক আরোপের বিষয়ে গঠনমূলক মন্তব্য এবং ফেডারেল রিজার্ভের প্রধানকে বরখাস্ত করার হুমকি থেকে সরে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
২৪ঘণ্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।