রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৫   ০৫:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি 'আর্থনা সামিট ২০২৫'-এ অংশ নিতে যাচ্ছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন—বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে কাতারের শুষ্ক ও উষ্ণ জলবায়ুতে টেকসই উন্নয়নের সম্ভাবনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা হবে।

২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন পথ খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা হবে। এছাড়াও, অধ্যাপক ইউনূসের কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠে আসতে পারে এনার্জি সহযোগিতা, ভিসা নীতিমালা ও রোহিঙ্গা সংকটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।