রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলই সিলেট টেস্টে নিজেদের এগিয়ে রাখছে

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৫   ০৫:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সিলেট টেস্টে বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ১ উইকেট তুলে নিয়েছে এবং ২৫ রানের লিড ধরে রেখেছে। অনুমিতভাবেই এই টেস্টে নিজেদের এগিয়ে রাখবে স্বাগতিক জিম্বাবুয়ে।

তবে বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ দাবি করেছেন, টেস্টে তারা এগিয়ে আছেন। তৃতীয় দিন সকালে ভালো ব্যাটিং হলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়া সম্ভব বলেও উল্লেখ করেছেন ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট করা এই স্পিনার।

মিরাজ দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়ে আছি। ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে। তবে আমরাই এখন পর্যন্ত এগিয়ে আছি। আমরা ২৫ রানে পিছিয়ে আছি। একটা উইকেটও পড়ে গেছে। আমরা ভালো টোটাল দিতে পারলে চতুর্থ দিন ওদের জন্য ব্যাটিং করা কঠিন হবে।’

নিজেদের এগিয়ে থাকার ব্যাখ্যায় জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট বলেন, ‘ম্যাচে এখনো ভারসাম্য আছে। আমি মনে করি, আমরা একটু এগিয়ে আছি। কারণ শেষ বেলায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল সকালের সেশন গুরুত্বপূর্ণ হবে। তাদের বেশি রান করতে দেওয়া যাবে না। তাহলে  চতুর্থ ইনিংসে রান তাড়া করা কঠিন হবে।’

কত রান করলে সিলেট টেস্টে এগিয়ে থাকা যাবে বা জেতা সম্ভব এমন প্রশ্নে শুরুতে ঘুরিয়ে উত্তর দেন মিরাজ। বলেন, ‘কত রান করবো, কত হলে আটকানো সম্ভব এগুলো আগে থেকে বলা যায় না।’ তার মতে, যত সম্ভব রান করতে চান তারা। যাতে বোলাররা নির্ভার থেকে বোলিং করতে পারেন। পরের প্রশ্নে অবশ্য জানান যে, ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য থাকবে তাদের। উইকেট এখনো ভালো রান করার পর্যায়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।