রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৫   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের মিরসরাইয়ে এক ঘন্টার কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে৷ এছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ৷ সোমবার (২১ এপ্রিল) ভোরে হঠাৎ মিরসরাই উপজেলা দিয়ে বয়ে যায় ঝড়৷ এতে উপজেলার ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বহু মানুষ।

সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে বেশকিছু বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে কৃষকের গরু মারা গেছে ৷ বিশেষ করে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হাসিমনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পাশে তারেক স্টোর নামের একটি দোকানের উপর গাছ পড়ে দোকানটি লন্ডভন্ড হয়ে গেছে। এতে দোকানির প্রায় ৬০-৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানমালিক৷

সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বড় বড় গাছ। বেশকিছু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে৷ ইছাখালী ইউনিয়নের চরশরত উচ্চ বিদ্যালয়ের চাল উড়ে গেছে৷ চরশরত এলাকায় আবাসন প্রকল্পের ঘরের চাল উড়ে গেছে৷ এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে৷

মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা শাকিল খান বলেন, আমাদের এলাকায় আজ ভোর ৬টার দিকে ঝড়ে পুরো গ্রাম লন্ডভন্ড হয়েছে৷ কমবেশি বেশকিছু ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন ঘরবাড়ির চাল উড়ে গেছে, রাস্তায় গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে৷মধ্যম মঘাদিয়া এলাকার ক্ষতিগ্রস্ত মোহাম্মদ মোস্তফা বলেন, ভোরের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভোরে অল্প সময়ের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙে পড়েছে এলাকায়। এ কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে৷

মিরসরাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আদনান হোসেন বলেন, ভোরের ঝড়ে মিরসরাই উপজেলায় আবুরহাট, মঘাদিয়া,ইছাখালী এলাকায় অন্তত ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে৷ কাজ চলছে, দ্রুত যেসব জায়গায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে৷ এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, এখনও ক্ষতিগ্রস্তদের তথ্য পাইনি৷ খোঁজ খবর নেয়া হচ্ছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তাদের সহায়তা করা হবে৷
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।