রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ঘোষিত সেরা একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটার

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৫   ০৫:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ‘নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫’ এর বাছাইপর্ব শেষ হয়েছে। সেখান থেকে পাকিস্তান ও বাংলাদেশ দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। আর এই বাছাইপর্ব শেষ হওয়ার পর এবার সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

সেরা একাদশের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। এই তালিকায় বাংলাদেশ থেকে মোট তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তিন জন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। অন্যদিকে পাকিস্তান থেকে সর্বোচ্চ পাঁচজন। বাকি একজন স্কটল্যান্ড থেকে।

তালিকায় জায়গা পাওয়া খেলোয়াড় ও পারফরম্যান্সের সংক্ষিপ্ত পরিসংখ্যান:
১. হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ): মোট ২৪০ রান (সর্বোচ্চ ১১৪*), ১৩ উইকেট, সেরা বোলিং ৪/২৪, ৪টি ক্যাচ।
২. মুনীবা আলী (পাকিস্তান): মোট ২২৩ রান (সর্বোচ্চ ৭১), ২টি ক্যাচ।  
৩. শারমিন আক্তার (বাংলাদেশ): মোট ২৬৬ রান (সর্বোচ্চ ৯৪*), ১টি ক্যাচ।  
৪. ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড): মোট ২৯৩ রান (সর্বোচ্চ ১৩১*), ৬ উইকেট, সেরা বোলিং ৩/৪৯।
৫. নিগার সুলতানা (বাংলাদেশ) – উইকেটরক্ষক: মোট ২৪১ রান (সর্বোচ্চ ১০১), ২টি ক্যাচ, ৩টি স্ট্যাম্পিং।
৬. ফাতিমা সানা (পাকিস্তান) – অধিনায়ক: মোট ১০৩ রান (সর্বোচ্চ ৬২), ১২ উইকেট, সেরা বোলিং ৪/২৩।
৭. চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ): মোট ১৭১ রান (সর্বোচ্চ ৫১*), ১ উইকেট, ৪টি ক্যাচ।
৮. আলিয়া অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ): মোট ৬৩ রান (সর্বোচ্চ ২২), ১২ উইকেট, সেরা বোলিং ৪/৩৯, ২টি ক্যাচ ।
৯. ক্যাথেরিন ফ্রেসার (স্কটল্যান্ড): মোট ৭৭ রান (সর্বোচ্চ ৩৩), ১০ উইকেট, সেরা বোলিং ৩/২৮।  
১০. নাশরা সান্ধু (পাকিস্তান): মোট ১০ উইকেট, সেরা বোলিং ৩/১৯, ১টি ক্যাচ।  
১১. সাদিয়া ইকবাল (পাকিস্তান): মোট ৯ উইকেট, সেরা বোলিং ৩/২৮।

রিজার্ভ খেলোয়াড়:
রাবেয়া খান (বাংলাদেশ): মোট ৬ উইকেট, সেরা বোলিং ৩/৩৯, ১টি ক্যাচ।
 ২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।