রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৫   ০৪:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, মানবিক বিবেচনায় স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, যা চলবে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে রুশ সেনাদের।

ক্রেমলিনের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা আশা করছে ইউক্রেনও এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময় হামলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন—এই সময়ের মধ্যে যেন কোনো ধরনের আক্রমণ চালানো না হয়। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা উসকানি দেয়, তাহলে রুশ বাহিনী প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত থাকবে।

এক আনুষ্ঠানিক ঘোষণায় পুতিন বলেন, “মানবিক দিক বিবেচনায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার রাত পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি কার্যকর করবে। আমি নির্দেশ দিয়েছি এই সময়সীমায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখতে।”তিনি আরও বলেন, “আমরা আশা করছি ইউক্রেন এই উদ্যোগকে সম্মান জানাবে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘন কিংবা শত্রুপক্ষের উসকানির বিরুদ্ধে আমাদের সেনারা সর্বদা প্রস্তুত থাকবে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। ওই দিনই রাশিয়ার হাজার হাজার সেনা ইউক্রেনে প্রবেশ করে। প্রথমদিকে রুশ বাহিনীর মূল লক্ষ্য ছিল কিয়েভ দখল করে জেলেনস্কি সরকারকে হটানো। কিন্তু তা ব্যর্থ হলে পরে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে নজর দেয় রাশিয়া। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বর্তমানে এ দুটি অঞ্চলের প্রায় পুরোটা নিয়ন্ত্রণে রেখেছে রুশ বাহিনী।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।