রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সমর্থন

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এই সমর্থনের কথা জানান।সাক্ষাতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই সংকট মোকাবিলায় আপনার নেতৃত্ব প্রশংসার দাবিদার।” যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক বলেন, “রোহিঙ্গা ইস্যুকে একটি বড় আঞ্চলিক প্রেক্ষাপটে দেখার আপনার দৃষ্টিভঙ্গি অত্যন্ত বাস্তবমুখী ও দূরদর্শী।”

প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর জন্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আলোচনায় আঞ্চলিক সহযোগিতা, আন্তঃযোগাযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের প্রসঙ্গও উঠে আসে। এসব ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অবস্থানকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সবসময়ই ঘনিষ্ঠ ও ইতিবাচক। আমরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে যাব—এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোহিঙ্গাদের জন্য পুনরায় সহায়তা চালুর সিদ্ধান্ত এবং পাল্টা শুল্ক আরোপে ৯০ দিনের বিরতির জন্য কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মসূচিকে সমর্থন দিয়ে যাব এবং একসঙ্গে কাজ করব একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে।”
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।