রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক ক্ষতচিহ্নের দাগ থাকে না : প্রিয়াঙ্কা

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৫   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘লজ্জা টু’। কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রথম পার্টের মতো দ্বিতীয় সিজনেও জয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। জয়া নামে একজন নারীর একা থাকার সংগ্রাম দেখা যাবে সিরিজটিতে। এ সিরিজের মুক্তি উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, শারীরিক নির্যাতন নিয়ে সমাজ কথা বললেও মানসিক নির্যাতন নিয়ে কথা কম হয়। ‘লজ্জা’ সিরিজের দ্বিতীয় সিজনেও কী বিষয়টি উঠে এসেছে? জবাবে প্রিয়াঙ্কা সরকার বলেন, “সিজন ওয়ানে আমরা বলেছিলাম, গায়ে হাত না দিয়েও আঘাত করা যায়। অনেক ক্ষতচিহ্নের কালশিটে দাগ থাকে না। সেটা আরো মুশকিল। বাইরে থেকে সেই দাগ কিন্তু দেখা যায় না। আর সেখানেই জয়ার স্ট্রাগল।” ভারবাল অ্যাবিউজের শিকার হয়েছেন কি না? উত্তরে প্রিয়াঙ্কা সরকার বলেন, “কিছু মানুষ আছেন তারা গালাগালিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদি সেটা পছন্দ না হয় আমাদেরকেই তো মুখ খুলতে হবে।”

একটি রিসোর্টে মারা যায় জয়ার বন্ধু শৌর্য। সেখানে জয়াও ছিল। শৌর্যর সঙ্গে জয়ার অবৈধ সম্পর্ক ছিল, সবাই এমন সন্দেহ করতে থাকে। স্বামীর মৌখিক নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের সময় যেসব মানুষকে পাশে পেয়েছিল জয়া, তারাও দূরে চলে যায়। ফলে আরো কোণঠাসা হয়ে পড়ে সে। স্বামী, সংসার, সন্তান— সব হারিয়ে শূন্য হাতে বিচারব্যবস্থার দ্বারস্থ হয় জয়া। এমন গল্প নিয়ে এগিয়েছে ‘লজ্জা টু’ সিরিজের কাহিনি। এই জয়া চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তা ছাড়াও অভিনয় করেছেন দীপঙ্কর দে, অনিন্দিতা বসু, অনুজয় চ্যাটার্জি প্রমুখ। ব্যক্তিগত জীবনে টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে ভালোবেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে সহজ নামের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ে-বিচ্ছেদ থেকে আবার সংসারে ফেরা— সব কিছু নিয়েই তুমুল সমালোচিত হয়েছেন এই দম্পতি। ফলে ব্যক্তিগত জীবনেও অনেকটা সংগ্রাম করেছেন প্রিয়াঙ্কা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।