রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সয়াবিন তেলের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক: ক্যাব

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৫   ০৩:১৯ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে বলে মনে করছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানটি বলছে, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক।

বুধবার (১৬ এপ্রিল) সংবাদ মাধ্যমে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম গত ১৫ এপ্রিল প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ৮৫২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯২২ টাকা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।

এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তারা চরম আর্থিক চাপে পড়েছেন। রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামেও পড়বে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে।

ক্যাব মনে করে, এই মূল্যবৃদ্ধি একেবারেই অন্যায্য ও অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা সত্ত্বেও দেশে এভাবে দাম বাড়ানো ভোক্তা বিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।