রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার কোনো আফসোস নেই : বাঁধন

প্রকাশিত - ১৫ এপ্রিল, ২০২৫   ০৪:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় বাঁধন দারুণ সক্রিয়। সমকালীন নানা বিষয় নিয়ে ফেসবুকে নিজের মত প্রকাশ করে থাকেন। তবে হঠাৎ এ মাধ্যমে তার কোনো কার্যক্রম চোখে পড়েনি। বলা যায়, গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে এই অভিনেত্রী। পহেলা বৈশাখে একটি পোস্ট দিয়ে তিনি জানান, সোশ্যাল মিডিয়া ছেড়ে অনেকটা ভালো আছেন।

এ লেখায় নিজের অবস্থান জানিয়ে আজমেরী হক বাঁধন বলেন, “শুধু এটা বলতে চাই, আমি এখনো এখানে আছি। মায়ের বাড়িতে থাকি, বাবার গাড়িতে চড়ি। বাইরে থেকে জীবন সহজ। কিন্তু ভেতরে–ভেতরে নীরবে তা বদলাতে থাকে। আমি কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলাম এবং সত্যি বলতে এটা আমাকে শান্তি দিয়েছে।”

বাঁধনের জীবনের জার্নিটা সহজ ছিল না। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, “আমি নিজের খেয়ালখুশি মতো চলছি। তবে যে পথ পার করে এসেছি, তা মোটেও সহজ ছিল না। কিন্তু আমার মতো করেই পথ চলেছি। আমার ভুল আমি মেনে নিই, একই সঙ্গে বেড়ে ওঠার প্রতিও আমি সম্মান জানাই। জীবনে যত সাফল্য পেয়েছি, সবই আমি অর্জন করেছি। কারো মতামত আমাকে নাড়াতে পারে না, আমি জানি, কে আমি এবং এতটা পথ আসতে আমার কী কী করতে হয়েছে।”

জীবন নিয়ে কোনো আফসোস নেই বাঁধনের। বরং নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। এ অভিনেত্রীর ভাষায়, “কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।”
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।