রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জয়ের পথে লিভারপুল, সালাহর নতুন রেকর্ড

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৫   ০৪:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে তারা ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। এই ম্যাচে নতুন এক রেকর্ড গড়েছেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ততার (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দিক দিয়ে ইতিহাস গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। লুইস দিয়াজের প্রথম গোলটি ছিল সালাহর অ্যাসিস্টে, যা ছিল তার ৪৫তম গোল সম্পৃক্ততা তথা অবদান। ৩৮ ম্যাচের মৌসুমে এটি নতুন রেকর্ড।

তবে ম্যাচটি একতরফা ছিল না। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ওয়েস্টহ্যাম। ম্যাচের ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। কিন্তু ম্যাচের নাটকীয়তা এখানেই শেষ নয়। মাত্র তিন মিনিট পর, ৮৯ মিনিটে ভার্জিল ফন দাইক কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে আবারও লিভারপুলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এ গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে ৬ ম্যাচ বাকি থাকতে লিভারপুল ১৩ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে। ৩২ ম্যাচ থেকে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ওয়েস্টহ্যাম ৩৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে, রেলিগেশন থেকে একটু ওপরে।
 ২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।