রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে চারদিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৩:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জেলায় প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চারদিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমদিন ১লা বৈশাখ সোমবার সকাল ৭টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরে সকাল ৯টায় পান্তাভাত পরিবেশনা, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০ মিনিটে ঘোড়দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমদিনের কর্মসূচি সম্পন্ন হবে।

দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর ১২ টায় হা-ডু-ডু, চকোরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ঠুস খেলা ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হা-ডু-ডু, চকোরচাল, ঝাঁকি জাল বুনন, চেংগুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা। দুপুর ১ টায় ঠুস খেলা, বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, উচ্চলম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ি উড়ানো। পরে দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুর ১টায় হা-ডু-ডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন শেষ হবে। বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রনজিৎ কুমার রায় জানান, চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে গেট নির্মাণ, সড়ক সাজানো, মাঠের সৌন্দর্য বৃদ্ধি, অনুষ্ঠানে আগত লোকজনের বসার ব্যবস্থা করাসহ অনুষ্ঠান পরিচালনার প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি আরও জানান, নববর্ষ উদযাপন কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইসাথে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন।
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।