২৪ ঘণ্টা অনলাইন : ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। সিনেমাটি মুক্তির আগেই ‘কন্যা’ শিরোনামের গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরই মধ্যে ইউটিউবে গানটির কোটি ভিউ ছাড়িয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন-৩’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের ভিউ কোটি ছাড়ানোর পর দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।”
‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। উল্লেখ্য, গত ১৭ মার্চ ইউটিউবে মুক্তি পায় ‘কন্যা’ গান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১ কোটি ৫ লাখের বেশি ভিউ হয়েছে।
২৪ ঘণ্টা/এআর
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।