রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিল দেখে মাথায় হাত কঙ্গনার

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০৪:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। রাজনীতির পাশেই অভিনয়ও চলছে একই গতিতে। বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন কঙ্গনা রানৌত। কর্মসূত্রে হয় তিনি দিল্লিতে থাকে, নয় থাকতে হয় মুম্বইয়ে। যদিও মানালিতে পাহাড়ের কোলে রাজকীয় বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তারপরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে প্রায় চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। গর্জে উঠছেনে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।

কঙ্গনা জানান, চলতি মাসে তিনি বাড়ি ১ লাখ টাকার বিদ্যুতের বিল পেয়েছে। যার ফলে তিনি প্রশ্নে তুলেছেন সেই রাজ্যে কংগ্রেসের সরকারের বিরুদ্ধে। এমন বিল দেখে লজ্জিত তিনি। নিজের লোকসভায় একটি অনুষ্ঠানে গিয়ে কঙ্গনার বলেন, ‘‘এই মাসে আমার মানালির বাড়ির জন্য ১ লাখের বিদ্যুৎ বিল পেয়েছি। মজার বিষয় সেখানে আমি বসবাসই করি না। ভাবুন, কি করুণ অবস্থা। এ সব দেখে আমার লজ্জা করে।’’ তিনি আরও বলেন, “ আমাদের সবাইকে এগিয়ে আসতে। আমাদের রাজ্যকে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে, এরা নেকড়ে, এবং আমাদের রাজ্যকে এদের কবল থেকে মুক্ত করতে হবে।’’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।