রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসের দৌড়ে কী ক্লান্ত সালমান-রাশমিকা?

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সালমান খান-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। আগে থেকে আলোচনায় থাকলেও মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সমালোচকরা। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির রেটিং খুব একটা ভালো নয়। চলচ্চিত্র সমালোচক ঋষভ সুরি বলেন, “সালমান খান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামগ্রিকভাবে ‘সিকান্দার’ সেই ঈদি সিনেমা নয়।” অন্যদিকে, বক্স অফিসে ‘সিকান্দার’ সিনেমার যাত্রা মোটামুটিভাবে শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ছে এটি। একেবারে তলানিতে ঠেকেছে। বলা যায়, বক্স অফিসের দৌড়ে ক্লান্ত সালমান-রাশমিকা। গত ৯ দিনে কত টাকা আয় করেছে চলুন তা জেনে নিই—

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘সিকান্দার’ আয় করে (নিট) ২৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৯ কোটি রুপি, তৃতীয় দিনে ১৯.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ৯.৭৫ কোটি রুপি, পঞ্চম দিনে ৬ কোটি রুপি, ষষ্ঠ দিনে ৩.৫ কোটি রুপি, সপ্তম দিনে ৪ কোটি রুপি, অষ্টম দিনে ৪.৭৫ কোটি রুপি, নবম দিনে ১.৭৫ কোটি রুপি। ৯ দিনে যার মোট আয় দাঁড়ায় ১০৪.২৫ কোটি রুপি (নিট)। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১২১.৬৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী আয় করেছে ১৬৮.৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৮ কোটি ৯৮ লাখ টাকার বেশি)।

‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।