রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৯ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার কাতলা

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০২:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল এক ডিমওয়ালা কাতলা মাছ ধরা পড়েছে।  উন্মুক্ত নিলামে ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা এ কাতলা মাছ কিনে নেন। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার উজানে আরিচা ঘাটের কাছাকাছি পদ্মা নদীতে পাবনার ঢালার চরের জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মঙ্গলবার সকালে পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার জেলে জামাল ও তার লোকজন নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। মানিকগঞ্জের আরিচার কাছাকাছি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তারা জালে প্রচণ্ড টান অনুভব করেন। এ সময় তারা দ্রুত জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতলা মাছ।  

বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য তারা দৌলতদিয়া ফেরি ঘাটে মমিন মন্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকা দিয়ে কিনে নেন মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা।  

সোহেল মোল্লার ব্যবসায়িক অংশীদার মাসুদ মোল্লা বলেন, ২৬ কেজি ওজনের এত বড় কাতলা মাছ সহসা ধরা পড়ে না। মাছটি বিক্রির জন্য অনলাইনে এবং মুঠোফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লাভ পেলে বিক্রি করা হবে। মাছটির পেটে অনেক ডিম রয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর অধিকাংশ এলাকায় পানির গভীরতা কমে গেছে। তবে কুশাহাটা এলাকায় পানির গভীরতা বেশ ভালো থাকায় মাঝে মধ্যে সেখানে বড় বড় পাঙ্গাশ, কাতলা, রুইয়ের মতো মাছ ধরা পড়ছে; যা এ অঞ্চলের জেলে বা ব্যবসায়ীদের জন্য অনেক সুখবর। তবে অভয়ারণ্য করে বড় মাছগুলোকে রক্ষা করা গেলে তারা ডিম দিয়ে নদীতে মাছের বংশ বিস্তার ঘটাতে পারত বলে তিনি মন্তব্য করেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।