রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০২:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জামালপুরের সরিষাবাড়ীতে লাঠি দিয়ে আঘাত করে এক ভিক্ষুকের কানের একটি অংশ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সোহেল মিয়া (২৭) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সোহেল মিয়া মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে।

আহত ভিক্ষুকের নাম আব্দুর ছত্তার (৬০)। তিনি সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সোহেল। তিনি বলেন, “ভিক্ষা নিতে এসে দুই বাড়ির মাঝখানের গলির মধ্যে পড়ে যান ওই ভিক্ষুক। এতে তিনি কানে আঘাত পেয়েছেন। তাকে আমি মারিনি।”

স্থানীয়রা জানান, আজ সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের বাড়িতে যান ভিক্ষুক আব্দুর ছাত্তার। তিনি সোহেলের কাছে ভিক্ষা চান। এসময় উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের ওপর লাঠি দিয়ে আঘাত করেন সোহেল। আঘাতে আব্দুর ছত্তারের বাম কানের একটি অংশ ছিঁড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুর ছত্তারকে পরে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”ৎ
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।