রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে নিহত ৭

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। উপজেলার জোয়াইড় বাখুন্ডা এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

বাবা-ছেলেসহ নিহত ৭ / বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ। নিহতরা হলেন- মো. জোয়ার সরদার (৫৮), ছেলে ইমান সরদার (৩৫), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)।

স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেছে বলে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন। ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “দ্রুতগতির বাসটি আরেকটি দ্রুতগতির কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।