রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
লোহাগাড়া দুর্ঘটনা

প্রেমারও মৃত্যু, পরিবারটির আর কেউ বেঁচে রইলো না

প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৫   ০৩:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চারদিনের লড়াইয়ের পর অবশেষে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। এর মধ্য দিয়ে বাবা-মা দুই বোনসহ পরিবারের সকলের মৃত্যু হলো। চমেক হাসপাতালের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী বলেন, "গুরুতর আহত অবস্থায় প্রেমাকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।"

ভয়াবহ দুর্ঘটনার বিবরণগত বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কার্যালয়ের সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন প্রেমার বাবা রফিকুল ইসলাম শামীম, মা লুৎফুন নাহার সুমি এবং দুই বোন আনীসা আক্তার (১৪) ও লিয়ানা (৮)। এছাড়া নিহতদের মধ্যে ছিলেন শামীমের ভাগ্নি তানিফা ইয়াসমিন ও পারিবারিক বন্ধু মুক্তার হোসেন।

পরিবারের শেষ সদস্যের বিদায়প্রেমার মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় পুরো পরিবার নিঃশেষ হয়ে গেল। ঢাকার মিরপুরের বাসিন্দা শামীম পরিবার নিয়ে ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিলেন। কিন্তু সেই যাত্রাই তাদের জন্য শেষ হয়ে গেল। এ দুর্ঘটনায় আহত শিশু আরাধ্য বিশ্বাস (৮) ও কিশোর দুর্জয় মণ্ডল এখনো হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন হাসপাতালের মালিক। মৃত্যুর সংখ্যা বেড়ে ১১প্রেমার মৃত্যুতে এ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১। লোহাগাড়া হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।