রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের চিঠির জবাবে পরোক্ষ আলোচনার বার্তা ইরানের

প্রকাশিত - ২৮ মার্চ, ২০২৫   ০২:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি পাঠিয়েছিলেন, তার আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। ওমানের মাধ্যমে ইরান এই প্রতিক্রিয়া জানায় বলে বৃহস্পতিবার (২৭ মার্চ ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চিঠির জবাবে তেহরান তাদের নীতি স্পষ্টভাবে তুলে ধরেছে। চিঠিতে ইরান জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই মার্কিন চাপের মুখে সরাসরি আলোচনায় বসবে না। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে তেহরান প্রস্তুত।

আরাকচি বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে রাজি, তবে কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মধ্যে থেকে কোনো সরাসরি সংলাপে অংশ নেব না।"

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ৭ মার্চ তিনি জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন এবং আলোচনায় রাজি না হলে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে ট্রাম্প ইরানকে আলোচনার জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে ইরানের প্রতিক্রিয়া কী বা চিঠির সুনির্দিষ্ট বিষয়বস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে ১২ মার্চ, তেহরান সফরে এসে সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশ ট্রাম্পের চিঠিটি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ অংশ হিসেবে ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসেন এবং দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এখন নতুন আলোচনার আহ্বান জানালেও তেহরান এখনো কঠোর অবস্থানে রয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।