২৪ ঘণ্টা অনলাইন : ভারতের প্রথম বিশ্বসুন্দরীর নাম ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪ সালে এই অনন্য খেতাবের অধিকারিণী হয়েছিলেন তিনি। জিতে নিয়েছিলেন সেরার মুকুট। এই ৫০ বছর বয়সে এসেও ঐশ্বর্যর রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। দীপ্তিময়ীদের জন্য রইল ঐশ্বর্যর বিউটি সিক্রেট।
একবার এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, ‘আর পাঁচজন মহিলার মতোই খুব সাধারণ আমি। সাধারণ রূপচর্চা করি। আমরা সকলেই সময়ের বিপরীতে হাঁটছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের দিন শুরু হয়। হাইড্রেশন ও হাইজিনের দিকে ভীষণ খেয়াল রাখি আমি। ক্লিন থাকা দরকার। বাইরে থেকে নয়, ভিতর থেকেও।’
ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে প্রচুর পরিমাণে জল খান ঐশ্বর্য। এতে ত্বকের সব টক্সিন দূর হয়, দিনভর প্রচুর এনার্জি পাওয়া যায়। সেই অভ্যাস না থাকলে দীপ্তিময়ীদের এখন থেকেই তা শুরু করে দেওয়া বাঞ্ছনীয়। ত্বকের ময়েশ্চারাইজ়িংয়ের দিকে খেয়াল রাখেন অভিনেত্রী। সেটাও ভীষণ জরুরি।
২৪ঘণ্টা/আসো
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।