রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহু’র বিরুদ্ধে খোদ ইসরাইলিদের বিক্ষোভ

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৫   ১১:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজা উপত্যকার ওপর পুনরায় যুদ্ধ শুরুর ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন ইহুদিবাদী ইসরাইলের হাজার হাজার বিক্ষোভকারী। তারা যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল ও অবশিষ্ট জিম্মিদের গাজা থেকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন।তেল আবিব থেকে এএফপি এই খবর জানায়।

গতকাল বুধবার জেরুজালেন আল-কুদস শহরে ইসরাইলি পার্লামেন্ট- নেসেটের বাইরে বিক্ষোভ করেন ইসরাইলি প্রতিবাদকারীরা। তারা ইসরাইলের স্বার্থের ওপর নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়ার প্রতিবাদ জানান। তারা বলেন, নেতানিয়াহু ইসরাইলি জিম্মিদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

ইসরাইলি বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন। এই সময় তাদের হাতে বিশাল ব্যানারে লেখা ছিল, ‘নেতানিয়াহু সরকার অথবা ইসরাইলের ভবিষ্যতকে বাঁচাতে হবে।’নেতানিয়াহুর নির্দেশে ইহুদিবাদী বাহিনী সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ার একদিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ৪৮ ঘণ্টার ইসরাইলি আগ্রাসনে অন্তত ৯শ’ ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজন এলিয়াস শারাগা সিএনএন’কে বলেছেন, গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা। নেতানিয়াহু আসলে দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। মঙ্গলবার সকালে ইসরাইলি আদালতের নেতানিয়াহুর দুর্নীতির শুনানি হওয়ার কথা ছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে তার নির্দেশে গাজায় ভয়াবহ গণহত্যা চালানো হয়। শারাগা আরো বলেন, নিজেকে বিচারের হাত থেকে বাঁচাতে তিনি গাজায় আটক জিম্মিদের জীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। অথচ যুদ্ধবিরতি চালিয়ে গেলে তাদের মুক্ত করে আনা সম্ভব হতো।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।