রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসির সঙ্গে’ পরিচয় করিয়ে দিলেন জামাল, ছেত্রীর সঙ্গে তুলনায় দিলেন অন্যরকম উত্তর

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৫   ১০:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কথা শেষ করেই জামাল ভুঁইয়া গম্ভীরভাবে তাকিয়ে আছেন সবার দিকে। সামনের হল ভর্তি সংবাদকর্মীদের মাঝে তখন হাসির রোল। এমন সহজ তবে দারুণ উত্তর হয়তো প্রত্যাশা করেননি কেউ। কি প্রশ্ন ছিল? বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় তারকা সুনীল ছেত্রীর সঙ্গে হামজা চৌধুরীকে টেনে বাংলাদেশ অধিনায়ক জামালকে প্রশ্ন করেন এক সংবাদ কর্মী।

জামালের উত্তর, “আমি মনে করি না যে সুনীল ছেত্রী ও হামজার তুলনা করা সম্ভব। সুনীল তার দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন, তবে বাস্তবতা হলো হামজা একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড়।” ‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়’ জামাল যেন মনে করিয়ে দিলেন কোনো তুলনা নয়। তাইতো হওয়ার কথা। ভারত তো দূরের কথা, এশিয়া জুড়ে খুঁজলে কাউকে পাওয়া যাবে যে বছরের পর বছর খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে? উত্তর হবে, না।

সংবাদ সম্মেলন শেষে জামাল-হামজা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলেন। ডেনমার্ক থেকে একসময় জামালও এসেছিলেনে এভাবে। তার সময়ও কম মাতামাতি হয়নি। তবে এবারেরটা ভিন্ন। অধিনায়ক খুশি। কারণ, তিনি পেয়েছেন লড়ার অস্ত্র। হামজাকে সম্বোধন করেন মেসি বলে। “অবশ্যই এটা ঠিক তেমনই, যখন আমি এসেছিলাম। হামজা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়, আমাদের দলে এসেছে। অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি এসেছে। আমি ঠিক এমনটাই অনুভব করছি” -বলছেন জামাল।

এই প্রতিবেদন লেখার সময় হামজা অনুশীলন করছেন দলের সঙ্গে। এর আগে দিনে সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। জামালের বিশ্বাস হামজা ফিট হবে দ্রুতই। “সে কীভাবে দলে ফিট হবে, আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবার হামজার প্রতি শ্রদ্ধা রয়েছে, তারা জানে সে আমাদের দলের জন্য কী বয়ে আনতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। সুতরাং আমাদের জন্য বিষয়টা আসলে দুর্দান্ত।”
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।