২৪ ঘণ্টা অনলাইন : ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পী-কলাকুশলীরা। এবার নায়িকা বুবলী জানালেন, লুঙ্গি পরে নিজের অভিনীত ‘জংলি’ দেখতে চান।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?”
আজাদ খানের গল্পে ‘জংলি’ সিনেমা নির্মাণ করেছেন এম. রাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। গানগুলোর কথা-সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।
২৪ ঘণ্টা/এআর
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।