রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’ : ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৫   ১০:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক বুধবার বলেছেন, তিনি তার ইসরাইলি সমকক্ষকে বলেছেন গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস মঙ্গলবার এক কথোপকথনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে এ কথা বলেন। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।

গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তির করে ইসরাইল। ১ মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় না গিয়ে মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরাইলের বোমা হামলায় ৪শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ’।

মঙ্গলবার রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই হামলা কেবল শুরু। হামাসের সঙ্গে ভবিষ্যতে আলোচনা কেবল হামলার মুখেই হবে।’ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, তিনি মঙ্গলবার এক কথোপকথনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কেন এটি করছেন?’

কালাস জানান, তিনি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বার্তা দিয়েছেন। এতে তিনি বিশেষভাবে ‘বেসামরিক মানুষের প্রাণহানির’ কথা উল্লেখ করেছেন।কালাস আরও জানান, আগামী রোববার তিনি মিশরে যাবেন এবং ‘আরব কুইন্ট’-এর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানান কালাস।২০২৩ সালের ৭ অক্টোবরে হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। এ ঘটনা হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সূত্রপাত করেছিল।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।