রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় আহত তাজেলের মৃত্যু

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৫   ১০:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মাদারীপুরের খোয়াজপুরে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় আহত তাজেল হাওলাদারের (১৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজু হাওলাদার। নিহত তাজেল মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছর ৮ মার্চ শনিবার খোয়াজপুরে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে আশ্রয় নেয় সাইফুল ও তার ভাই আতাবুর সরদার। মসজিদের ভেতর ঢুকে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এসময় দুই ভাইকে বাঁচাতে গেলে সাইফুলের আরেক ভাই অলিল সরদার, চাচাতো ভাই পলাশ সরদার (১৭), স্ত্রী সেতু আক্তার ও স্থানীয় তাজেল হাওলাদার (১৮)সহ আরও ৮ জনকে কুপিয়ে জখম করা হয়।

এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় মাদারীপুর ২৫০ বেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। ওইদিন রাতেই (৮ মার্চ) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদারের মৃত্যু হয়। অন্যদিকে, তাজেলকে ৮ দিন চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে পরিবারের লোকজন ১৫ মার্চ বাড়ি নিয়ে আসে। বাড়ি আসার ২ দিন পর তাজেল আবার অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজেলের বড় ভাই রাজু হাওলাদার জানান, গত (১৫ মার্চ) শনিবার বাড়ি নিয়ে এসেছিলাম। মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ে তাজেল। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই সে মারা যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, আমরা জেনেছি যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত তাজেল মারা গেছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ মার্চ রাতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদারের মা সুফিয়া বেগম বাদি হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ আরও ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামি করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি হোসেন সরদারসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে আছেন। বাকী ৪ জন হল সুমন রদার, কুলসুম বেগম, রুবেল বেপারী ও সজন মাহমুদ।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।