রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ রক্ষায় সোনাদিয়া দ্বীপ বন অধিদপ্তরের কাছে হস্তান্তর

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৫   ০৯:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সোনাদিয়া দ্বীপের পরিবেশ রক্ষার্থে এটি বন অধিদপ্তরের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের ক্ষতি করে নয়, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।একসময় সোনাদিয়ার সমুদ্র সৈকতে গোলাপী ডলফিন ও ইরাবতী ডলফিনের দেখা মিললেও, এক দশকের ব্যবধানে এসব প্রাণী আর দেখা যাচ্ছে না। পরিবেশের ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিচ্ছে সরকার।

বেজার পরিকল্পনা অনুসারে, বিশাল সংখ্যক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিবর্তে পরিবেশবান্ধব মাত্র পাঁচটি গ্রিন ইকোনমিক জোন তৈরি করলেই দেশের অর্থনৈতিক চেহারা বদলে যাবে। এ লক্ষ্যে, মীরসরাই ন্যাশনাল ইকোনমিক জোনের পূর্বের মাস্টারপ্ল্যান থেকে সীতাকুণ্ড বনাঞ্চল বাদ দেওয়া হয়েছে। বর্তমানে মীরসরাইতে ১৬ হাজার একর জমি রয়েছে, যা শিল্পায়নের জন্য যথেষ্ট। এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়া, মাতারবাড়িতেও কয়েক হাজার একর জমি রয়েছে, যা শিল্পায়নের জন্য বরাদ্দ রয়েছে। তবে বন কেটে কারখানা নির্মাণের কোনো প্রয়োজন নেই বলে মনে করছে বেজা। মীরসরাইয়ে অধিগ্রহণকৃত জমির কিছু অংশ আগামী দশ বছরে শিল্পায়নের আওতায় আসবে না। তাই এই অব্যবহৃত জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প নেওয়ার কাজ শুরু হয়েছে। বেজার পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়ন ও শিল্পায়ন অবশ্যই হবে, তবে তা পরিবেশ ধ্বংসের বিনিময়ে নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।এদিকে, পরিবেশ রক্ষায় আপোষহীন অবস্থান নেওয়ায় রেজওয়ানা হাসানকে ধন্যবাদ জানানো হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।