রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের উদ্বেগ

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৫   ১০:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) প্রধান তুলসী গ্যাবার্ড। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামি উগ্রবাদ’ দমনে দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি মার্কিন প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ।

ভারতের নয়াদিল্লিতে বৈশ্বিক গোয়েন্দাপ্রধানদের সম্মেলনে যোগ দিতে গিয়ে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে গ্যাবার্ড এ কথা বলেন। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিনের নির্যাতন, হত্যা ও নিপীড়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন।

বাংলাদেশে ইসলামি উগ্রবাদ ও সন্ত্রাসী তৎপরতার উত্থান নিয়ে গ্যাবার্ড জানান, ট্রাম্প প্রশাসনের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনার প্রক্রিয়া শুরু হলেও এটি তাদের প্রধান উদ্বেগের কেন্দ্রবিন্দুতে থাকবে। তিনি আরও বলেন, উগ্রবাদী গোষ্ঠীগুলো ‘ইসলামিক খিলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে সহিংস উপায় অবলম্বন করছে, যা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের পাশাপাশি পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা গত দুই মাস ধরে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি বলেন, ভারতের সীমান্তবর্তী বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি বাংলাদেশে আইএসআই কর্মকর্তাদের উপস্থিতি তাকে উদ্বিগ্ন করেছে। সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতবিরোধী কোনো গোষ্ঠী যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। অভ্যুত্থানের সময় দেড় সহস্রাধিক হত্যাকাণ্ডের অভিযোগ থাকলেও ভারতীয় গণমাধ্যম তা এড়িয়ে যাচ্ছে। তবে ৫ আগস্টের পরের প্রত্যেকটি ঘটনাকে তারা অতিরঞ্জিতভাবে প্রচার করছে। এ নিয়ে ঢাকার পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ ও আপত্তি জানানো হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।