রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ফারহান-সাদিয়ার ‘লাইজু’

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৫   ১২:২৬ এএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : ‘লাইজু নামের একটা মেয়ে হারানো গেছে, মেয়েটি ঠিক মতো কথা বলতে পারে না। কোনও সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেয়ায় জন্য অনুরোধ করা হলো।’ মাইকে এমন ঘোষণার মধ্য দিয়ে গল্পের শুরু। এরপর এই ‘লাইজু’-কে ঘিরে কাবিলপুর গ্রামে গড়ায় অনেক জল।

গ্রামের এমনই এক জটিল গল্পে নির্মিত হলো ঈদের নাটক ‘লাইজু’। সিএমভি’র ব্যানারে এ কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবন। সদ্য নির্মিত এই বিশেষ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভাস্কর জনি। নির্মাতা জানান, গল্পের এক পর্যায়ে ঠিকই ফিরে আসে লাইজু। কিন্তু তাকে কেউ ভূত মনে করে। কেউ পাগল ভাবে। চলতে থাকে কাবিলপুর গ্রামের লাইজুকে ঘিরে গ্রাম্য রাজনীতি।  

নির্মাতার মতে, ‘ঈদে অসংখ্য নাটক নির্মাণ হয় বটে। যার বেশিরভাগই কমেডি ঘরানার। তবে এবার আমি চেষ্টা করেছি একটু সিরিযাস গল্প বলতে। যেখানে গ্রামীন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা যায়। এরমধ্যে মজার ঘটনাও রয়েছে আবার সিরিয়াস প্রেমের রসায়নও থাকছে। আমি মনে করি ঈদে দর্শকদের জন্য এটা দারুণ একটা কনটেন্ট।’  

‘লাইজু’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘লাইজু’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে, সিএমভির ইউটিউব চ্যানেলে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।