রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম তাপপ্রবাহ কয় দিন থাকবে

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা এটিকে মৃদু তাপপ্রবাহ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগের বেশির ভাগ জেলা, রাঙামাটির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। হাফিজুর রহমান জানান, এরপর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তবে ২০ মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। এপ্রিল ও মে মাস নাগাদ বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।