রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে থানায় বিএনপি নেতাদের হাতাহাতি

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ১১:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : রাজশাহীতে গত বছরের ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে ছাড়ানোর জন্য বিএনপি নেতাদের একটি অংশ থানায় তদবির করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভেতরে এসব ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।গ্রেপ্তারকৃত আসামি আবুল কালাম নিজেই বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মারেন বলে অভিযোগ ওঠেছে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম গত বছরের ৫ আগস্টে আন্দোলনকারিদের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার ৬৫ নম্বর আসামি। একসময় তিনি পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দল পরিবর্তন করে রাজশাহী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং সার ডিলার সমিতির সভাপতির দায়িত্ব নেন।

কৃষকদলের নেতা আলামিন সরকার টিটু অভিযোগ করেন, আবুল কালাম আওয়ামী সরকারের দোসর, তা জানা সত্ত্বেও বিএনপির কিছু নামধারী নেতা তাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আমরা যখন প্রতিবাদ করি, তখন থানার ভেতরে ওসিসহ উপস্থিত সবার সামনে আবুল কালাম আমাকে লাথি মারেন। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীও আমাদের লাঞ্ছিত করে।

রাজশাহীর শাহমখদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান জানান, আবুল কালাম বিএনপির রাজনীতির সঙ্গেই ছিলেন। ব্যবসায়িক স্বার্থে তাকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে হয়েছে। তাকে মূলত ট্রাক-কাভার্ড ভ্যান সমিতি দখল নিতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, বিএনপির কিছু নেতা আবুল কালামের সঙ্গে দেখা করতে এসেছিলেন; তবে কেউ আসামিকে ছাড়াতে তদবির করেননি। যেহেতু তিনি এজাহারভুক্ত আসামি, তাই তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, আবুল কালামের গ্রেপ্তারের পর বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের থানা থেকে বের করে দেওয়া হয় বলে জানান ওসি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।