রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যারা শহিদ হয়েছেন তাদের ন্যায়বিচারের ব্যবস্থা করব

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহিদ হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, আমরা সে ব্যবস্থা করব। রোববার, ১৬ মার্চ সন্ধ্যায় লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহিদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন। শহিদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলে আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, যারাই ক্ষমতায় আসুক, তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহিদ, গুম, খুনের ঘটনার বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে শহিদ যারা হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না। বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহিদ পরিবারের অভিভাবকরা। এ সময় শহিদ পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েনমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।